সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কনস্টেবল (টেকনিক্যাল, ট্রেডসম্যান ও পায়োনিয়ার) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । এই নিয়োগে মোট 9195 টি পদ রয়েছে । সিআরপিএফ-এর আবেদনপত্র 20 এপ্রিল 2026 তারিখে শুরু হয়েছে এবং প্রার্থীরা 19 মে 2026 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন । 01 জানুয়ারী 2026 তারিখ অনুযায়ী ন্যূনতম বয়স 18 থেকে 21বছর এবং সর্বোচ্চ বয়স 23 থেকে 27 বছর হতে হবে। প্রার্থীদের অবশ্যই নীচে দেওয়া সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান নিয়োগ 2026- এর সম্পূর্ণ বিবরণ দেখে নিতে হবে
কনস্টেবল (ড্রাইভার): ভারতের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ দশম শ্রেণি উত্তীর্ণ প্রার্থীরা এই নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
কনস্টেবল (মোটর মেকানিক):ভারতের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ এবং ২ বছরের আইটিআই সার্টিফিকেটধারী প্রার্থীরা এই নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
কনস্টেবল (অন্যান্য পদ):ভারতের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা এই নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
কনস্টেবল ট্রেডসম্যান (পায়োনিয়ার উইং): ভারতের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা এই নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।